সংবাদ বিজ্ঞপ্তি
প্রদর্শনী জুড়ে ছিল থ্রিডি আর্ট, ক্যালিগ্রাফি, নান্দনিক শৈলীর হাতের লেখাসহ নানা বিষয়বস্তুর ওপর অনবদ্য সব ড্রয়িং। মঙ্গলবার সৃষ্টিশীল এসব শিল্পকর্ম ঘিরে উচ্ছ্বাসে মুখরিত হয়ে উঠেছিল হেমন্তের নরম রোদ্দুরে মাখামাখি পড়ন্ত বিকেল। এদিন যশোর শহরের লালদিঘি পাড়ে ব্রাদার টিটোস হোম আঙিনা আর্ট এক্সিবিশন ঘিরে হয়ে উঠেছিল উৎসবমুখর। স্কুলটির শিক্ষার্থীদের সৃষ্টিসমৃদ্ধ হাতের এসব উপস্থাপনা হয়ে উঠেছিল যেন শৈল্পিক মন-মনন ও শিল্পরুচির এক অনন্য দৃষ্টান্ত।
শিশুদের আঁকা ছবি অভিভাবক ও অতিথিদের কাছে বিক্রি হয় এক্সিবিশনে। এতে শিশু শিল্পীরা পেয়েছে ব্যাপক উৎসাহ। এক্সিবিশনের শেষ পর্যায়ে প্রত্যেক অংশগ্রহণকারীতে স্কুলটির পক্ষ থেকে উপহার হিসেবে একটি করে ব্যাগ দেওয়া হয়।
এই আর্ট এক্সিবিশনে থ্রিডি, ক্যালিগ্রাফি, সাধারণ চিত্রকর্ম, অলংকরণ ও হাতের লেখা—এই চার বিভাগে ৮০ শিক্ষার্থীর মোট ৩০০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
