আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনিতে চিংড়ি চাষিদের দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২য় দিনের প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করা হয়। উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় উপজেলা মৎস্য দফতর এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম মোস্তাফিজুর রহমান ও ক্ষেত্র সহকারী লিটু ঘোষ। সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। প্রশিক্ষণ ৩ জন প্রদর্শনী খামারীর মাঝে উপকরণ বিতরণ করেন, প্রধান অতিথি সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা। এসময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান এবং উপজেলা মৎস্য দপ্তরের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ