নিজস্ব প্রতিবেদক
চোরাচালান মালামাল উদ্ধারে ‘খ’ গ্রুপে দেশসেরা হয়েছে যশোর জেলা পুলিশ। ২০২২ সালের এই সাফল্যে পুলিশ সপ্তাহ-২০২৩ এর তৃতীয় দিনে পুরস্কার প্রদান করা হয়েছে। এছাড়া অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযানে ‘খ’ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছে। সর্বমোট দুটি পুরস্কার লাভ করেছে যশোর পুলিশ।
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের তৃতীয় দিনের অনুষ্ঠানে সাফল্যের পুরস্কার প্রদান করা হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারের হাতে পুরস্কার তুলে দেন।
যশোর ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান, পুরস্কার প্রাপ্তিতে আমরা জেলা পুলিশ আনন্দিত। এই প্রাপ্তির সমান অংশীদার যশোরবাসী ও জেলা পুলিশের প্রতিটা সদস্য। এই পুরস্কার প্রাপ্তি জেলা পুলিশের আগামী দিনের কর্মস্পৃহাকে আরো বেশি গতিশীল করবে। আমরা আশা রাখি আগামীতেও এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। একই সাথে বাংলাদেশ পুলিশের অভিভাবকের প্রতি চিরকৃতজ্ঞ।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
