কল্যাণ রিপোর্ট : পুনশ্চ’র গণসংগীত উৎসবের দ্বিতীয় দিনেও গণসংগীতে মুখর ছিলো যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দান। আজ শুক্রবার সন্ধ্যায় ময়দানের শতাব্দী বটতলে গণসংগীতের আয়োজন শ্রোতা উপস্থিতি ছিলো নজর কাড়ার মতন। উদ্বোধনী দিনের মতন গতকালও রওশন আলী মঞ্চ মাতিয়ে তোলে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের গণসংগীত শিল্পিরা। সাংস্কৃতিক সংগঠন পুনশ্চ যশোরে আয়োজনে যশোরে ৩দিন ব্যাপী এই গণসংগীত উৎসব চলছে।
গতকাল ঢাকার সত্যেন সেন শিল্পী গোষ্ঠী, মেহেরপুর উদীচী, চুয়াডাঙ্গার দর্শনার আনন্দধাম, খুলনা উদীচী, যশোরে সুরবিতান, শেকড়, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ যশোর ও পুনশ্চের শিল্পীরা গণসঙ্গীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। পুনশ্চের সংগঠন সংগীতের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের উৎসব। শেষ হয় জাতীয় সংগীতের মাধ্যমে।
আজ উৎসবের তৃতীয় ও শেষ দিন বিকেল ৫ টায় শুরু হবে আয়োজন।
গণসংগীত পরিবেশন করবেন ঢাকার স্বভূমি, খুলনার কত্থক নৃত্যাঙ্গন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নড়াইল, বিবর্তন, ভৈরব, উৎকর্ষ, স্বরলিপি ও পুনশ্চ।
সর্বশেষ
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা