নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুরে শুক্রবার সকালে পিকআপভ্যানের চাপায় আব্দুল আলীম (৫০) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে সকাল সাড়ে ৬টার দিকে মণিরামপুর ফায়ার সার্ভিস মসজিদের সামনে।
নিহত আব্দুল আলীম উপজেলার পেয়ারাতলা গ্রামের আব্দুল খালেকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি সকালে সাইকেলে চড়ে বাজারে কাজ করতে যাচ্ছিলেন। পথে ফায়ার সার্ভিসের কাছে পৌঁছালে পিছন থেকে আসা দ্রুতগতির পিকআপভ্যান তার সাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়েন এবং পিকআপটি তার ওপর দিয়ে চলে যায়।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। পিকআপটি দুর্ঘটনার পর দ্রুত পালিয়ে গেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
