নিজস্ব প্রতিবেদক : যশোর দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগ শুরু হয়েছে। মঙ্গলবার যশোর জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে বজলুল করিম স্মৃতি সংঘ। তাদের কাছে ৫৮-২৭ পয়েন্টে হেরেছে এপিক বাস্কেটবল একাডেমি।
প্রথম কোয়ার্টারে বজলুল করিম ৭-৪, দ্বিতীয় কোয়ার্টারে ২৩-৮, তৃতীয় কোয়ার্টারে ১৬-১০ ও চতুর্থ কোয়ার্টারে ১২-৫ পয়েন্ট অর্জন করে।
বিজয়ীদের পক্ষে রেজওয়ান ২৮, রায়হান ১৩, আজিজ ১০ ও ৬টি পয়েন্ট এনে দেন সাদ। বিজিত দলের পক্ষে মুবিন ১০, রাকিব ও সাকিব উভয়ে ৮টি করে এবং ১টি পয়েন্ট আসে শুভ’র কাছ থেকে।
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বাস্কেটবল পরিষদের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এম এ আকসাদ সিদ্দিকী শৈবাল, বাস্কেটবল পরিষদের যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ