নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত যশোর-৩ আসনের প্রার্থী দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত গণসংযোগ করেছেন। বুধবার তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে শহরের দড়াটানা মোড় থেকে গণসংযোগ শুরু করেন। এরপর এইচএম এম রোডের ব্যবসায়ী ক্রেতাসহ উপস্থিত সর্ব জন সাধারণের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীষের পক্ষ ভোট এবং দোয়া চান।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মারুফুল ইসলাম, যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, যশোর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রি’র সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, যশোর সিট কাপড় ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি এবং উপশহর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী চিন্ময় সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।
এদিকে যশোর জেলা এবং নগর যুবদলের নেতৃবৃন্দ শহরের আশ্রম সড়ক থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত অনিন্দ্য ইসলামের অমিতের পক্ষ থেকে গণসংযোগ করেন। এদিন সন্ধ্যায় যশোর পৌরসভার ৯ টি ওয়ার্ডে দলীয় নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে প্রচার মিছিল করেন।
সর্বশেষ
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
