খুলনা প্রতিনিধি
খুলনার রূপসা উপজেলার তালিমপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ‘মায়ের আঁচল’ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ আগুন লাগানোর ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অবরোধকারীদের দেয়া আগুনে বাসটির অনেকাংশ পুড়ে গেছে। আগুন দিয়েই অবরোধকারীরা দ্রুত স্থান ত্যাগ করলে স্থানীয়রা পানি দিয়ে তা নেভায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে আসেন। পুড়ে যাওয়া ‘মায়ের আঁচল’ নামে বাসটি রূপসা টু মোংলা রুটে চলাচল করে।
আগুন দেয়ার বিষয়টি নিশ্চিত করে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীন বলেন, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
