নিজস্ব প্রতিবেদক: যশোর সদরের চাঁচড়া ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদের বাজেট পেশ অনুষ্ঠানে ১ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ১৪০ টাকা বাজেট ঘোষণা করেন চেয়ারম্যান শামীম রেজা।
বাজেটে তিনি উল্লেখ করেছেন- রাজস্ব আয় ২০ লাখ ১৫ হাজার ৮২৫ টাকা ও উন্নয়ন অনুদান ১ কোটি ২০ লাখ ৭১ হাজার ৩১৫ টাকা। প্রস্তাবিত ব্যয় ১ কোটি ৪৬ লাখ ৪৯ হাজার ৫১০ টাকা। বাজেট ঘাটতি ৫ লাখ ৬২ হাজার ৩৭০ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসমাঈল হোসেন, ফ্যাসিলিটি কর্মকর্তা আব্দুল হালিম, চাঁচড়া ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর আলমসহ ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ