নিজস্ব প্রতিবেদক
নেশার জন্য টাকা না পেয়ে মা রাবেয়া বেগমকে মারপিট ও ছুরি দিয়ে জখমের চেষ্টার অভিযোগে ছেলে রাতুল মোড়ল (১৯)-এর বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
অভিযোগে বলা হয়, গত ৯ জানুয়ারি বিকেলে রাতুল মায়ের কাছে ২ হাজার টাকা দাবি করে। টাকা না পেলে তাকে মারপিট করে এবং ছুরি নিয়ে আঘাতের চেষ্টা করে। এ সময় তিনি রক্ষা পান। পরে রাতুল ঘরের জিনিসপত্র ভাঙচুর করে আলমারি থেকে ৩০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয়।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
