কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে এক ব্যবসায়ীর কাছ থেকে টাকা হাওলাত নিয়ে পরবর্তীতে টাকা ফেরত না দিয়ে উল্টো খুন জখমের হুমকি দিচ্ছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হচ্ছে। এ ঘটনার প্রতিকারের আশায় কেশবপুর থানায় অভিযোগ করা হয়েছে।
কেশবপুরের মির্জানগর গ্রামের জাহাঙ্গীর আলম খান সুজনের সাথে দেবতোষ কর্মকার ডিপুর ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। ব্যবসায়িক প্রয়োজনে দেবতোষ কর্মকার গত বছরের ২৭ সেপ্টেম্বর জাহাঙ্গীর আলম খান সুজনের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা ধার হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে ১০০ টাকার ৩ টি স্ট্যাম্পে চলতি মাসের ২০ তারিখের মধ্যে টাকা ফেরত দেয়ার অঙ্গীকার করে। টাকা ফেরত দেয়ার সময় ঘনিয়ে আশায় এলাকার একটি দুষ্ট চক্রের ইন্ধনে টাকা ফেরত না দিয়ে নিজ স্বাক্ষরিত অঙ্গীকারনামা উদ্ধার করতে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু করে। তারই ধারাবাহিকতায় কেশবপুর থানায় বানোয়াট অভিযোগ করে হয়রানির চেষ্টা করে। দেবতোষ কর্মকার শনিবার জাহাঙ্গীর আলম খান সুজনকে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় নিরুপায় হয়ে জাহাঙ্গীর আলম খান সুজন কেশবপুর থানায় বুধবার অভিযোগ করেছেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ