বাগেরহাট জেলা প্রতিনিধি
বাগেরহাটে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ২৫ টি মোবাইল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ে প্রকৃত মালিকদের হাতে এই ফোন হস্তান্তর করেন পুলিশ সুপার কে এম আরিফুল হক। এসময় বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার আছাদুজ্জামান, সাইবার ক্রাইম ইনিভেস্টিগেশন সেল, বাগেরহাটের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরামুল আলমসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
হারিয়ে যাওয়া ফোনের জন্য করা সাধারণ ডায়েরি সূত্রে জেলা সাইবার ক্রাইম ইনিভেস্টিগেশন সেল দেশের বিভিন্ন স্থান থেকে এসব ফোন উদ্ধার করে। দীর্ঘদিন পরে হলেও হারানো ফোন পেয়ে খুশি মালিকরা।
পুলিশ সুপার বলেন, বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইলের জিডির সূত্র ধরে আমরা ২৫টি মোবাইল উদ্ধার করেছি। এইসব মোবাইল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেয়া হয়েছে। এনিয়ে গত এক বছরে শতাধিক ফোন উদ্ধার করা হয়। জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ