বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের খানপুর গ্রামে সামিয়া নামের ১৪ মাসের একটি শিশু পানিতে পড়ে মারা গেছে। পরিবারের মাধ্যমে জানা যায়, সকালে খেলতে যেয়ে সামিয়া বাড়ির পাশে অবস্থিত সেচ পাম্পের পানি যেখানে পতিত হয় সেই গর্তে পড়ে যায়। সেচ পাম্পের পাশের জমিতে কাজ করতে থাকা জিয়া নামের এক ব্যক্তি দেখতে পায় একটি বাচ্চা পানির গর্তের মধ্যে ভাসছে। তার চিৎকারে সামিয়ার বাবা, মা দৌড়ে এসে পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডা. রুবাব শারমিন সামিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাঘারপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় থানা কর্তৃপক্ষ।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ