কল্যাণ ডেস্ক : অবশেষে ৫৮ বছর বয়সে এসে বিয়ের পিঁড়িতে বসলেন মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ। এক সপ্তাহ আগে বিয়ে সম্পন্ন হয় বলে তার নিকটজনেরা নিশ্চিত করেছেন। অরুণ মেহেরপুর জেলা বিএনপির সভাপতি। এতদিন অবিবাহিত ছিলেন তিনি।জানা গেছে, আজ শুক্রবার রাতে পাত্রীর নিকটাত্মীয় চুয়াডাঙ্গা ভিজে সরকারি বালক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাহাবুবুর রহমানের বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্রী আমেনা খাতুন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। তার বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় গ্রামে, বাবার নাম মোহাম্মদ আলী।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ