আইয়ুব হোসেন পক্ষী,বেনাপোল প্রতিনিধি : ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় বুধবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এর ফলে দু’দেশের সীমান্তে আমদানি-রফতানি পণ্য নিয়ে শত শত পণ্য ট্রাক আটকা পড়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে। পাসপোর্টযাত্রী যাতায়াতও রয়েছে স্বাভাবিক।
ভারতের পেট্রাপোল সিএন্ডএফ স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী জানান, বুধবার ভারতের প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় এ পথে কোন আমদানি-রফতানি হবে না। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি কার্যক্রম চলবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব অফিসার গোলাম মোস্তফা শিকদার জানান, পেট্রাপোল বন্দর ব্যবহারকারীরা প্রজাতন্ত্র দিবসের ছুটি থাকায় বুধবার দু’দেশের মধ্যে আমদানি রফতানি বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রফতানি চলবে। সীমান্ত বানিজ্য বন্ধ থাকার কারনে উভয় সীমান্তে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে । বেনাপোল কাস্টম হাউজে সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বেনাপোল স্থলবন্দরের উপ পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান, আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরের অভ্যন্তরে পণ্য লোড ও ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড চলছে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ