মারুফ রায়হান, মাগুরা
বৃহস্পতিবার দুপুরে মাগুরা জেলা বিএনপির ২৪ নেতা-কর্মীকে জেল হাজতে পাঠিয়েছে মাগুরা জেলা ও দায়রা জজ আদালত। মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩০ জন নেতা-কর্মী আত্মসমর্পন করলে জেলা ও দায়রা জজ অমিত কুমার রায় ৬ জনের জামিন মঞ্জুর করে বাকী ২৪ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি মাগুরা শহরতলীর পারলা প্রাথমিক বিদ্যালয় এলাকার ঘটনা উল্লেখ করে পুলিশ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৩৬ জনকে আসামি করে বিস্ফোরক আইনে গত ২৩ ফেব্রুয়ারি মাগুরা সদর থানায় পুলিশ মামলা দায়ের করে। আসামিরা গত ১ মার্চ ২৩ উচ্চ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে আদালত ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন। আদালতের নির্দেশে আসামিরা গত ১১ মার্চ মাগুরা জেলা জজ আদালতে হাজির হলে আদালত ২৭ এপ্রিল জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। সে মোতাবেক আসামিরা বৃহস্পতিবার মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ আদালত ৬ জনের জামিন মঞ্জুর করেন। আর জেলা বিএনপি নেতা সৈয়দ রফিকুল ইসলাম তুষার, যুবদল নেতা মিজানুর রহমানসহ ২৪ জনকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মামলায় আসামীদের পক্ষে আদালতে এ্যাড.নিতাই রায় চৌধুরী, শাহেদ হাসান টগর, রোকনুজ্জামান খানসহ প্রায় ২০ জন আইনজীবী জামিন শুনানিতে অংশ নেন এবং জামিনের আবেদন করেন। সরকার পক্ষে পিপি এস্কেন্দার আজম বাবলু জামিনের বিরোধিতা করেন।
এদিকে মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব কিশোর, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান তিতাস তীব্র নিন্দা জ্ঞাপন করে এ ধরনের সকল গায়েবি মামলা প্রত্যাহারের দাবি জানান।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
