নিজস্ব প্রতিবেদক
যশোরে মাদক বিক্রি ও সেবনে বাধা দেয়ায় একই পরিবারের চারজনের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর রাতে সদর উপজেলার রামনগরের কামালপুর গ্রামে। আহতরা হলেন, ওই গ্রামের শহিদ হোসেন (৫০), তার স্ত্রী হাসিনা বেগম (৩৫), ছেলে শাহিনুর রহমান (২৩) ও শাহেদ আলী (১৯)। গুরুতর অবস্থায় তাদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শহিদ জানান, তার বাড়ির পাশে তাল বাগানে প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাদকের আঁখড়া বসায় একই গ্রামের আব্দুর রহমান ও তার লোকজন। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা মাদকের কারবার বন্ধ করেনি। গত রোববার তাদেরকে পুনরায় নিষেধ করতে গেলে তারা মারপিট করে। এ ঘটনায় তিনি ওই দিন দুপুরে থানায় লিখিত অভিযোগ দিলে সন্ধ্যার দিকে পুলিশ অভিযান চালায়। এতে ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার ভোররাতে আব্দুর রহমানের নেতৃত্বে রাকিব, কামাল, সিদ্দিক, রায়হানসহ অজ্ঞাত ১০/১৫ জন তার বাড়িতে গিয়ে পরিবারের চার সদস্যকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তাদের সকলের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তবে অবস্থা আশংকামুক্ত।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
