মোড়েলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে শনিবার দুপুর ১২ টার দিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা চেয়ারম্যান শাহ-ই আলম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন সংসদ সদস্য আমিরুল আলম মিলন।
উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যাপক আফরোজা আক্তার লিনা, থানা অফিসার ইনচার্জ সাইদুর রহমান, পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদারসহ ১৬ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
প্রধান অতিথি বলেন আগামী ২৫ জুন বাংলাদেশের সর্ববৃহত দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রতিক্ষিত পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন।
এ উপলক্ষে মোড়েলগঞ্জ উপজেলা থেকে কয়েক হাজার মানুষ দেখতে যাবে। তারা কিভাবে নিরাপদে যাবে সে ব্যাপারে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানদের দায়িত্ব নিতে হবে। কোন মানুষের যাতে সমস্যার সৃষ্টি না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে হবে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ