নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের মনিহার এলাকার ব্যাটারিপট্টিতে উৎসবমুখর পরিবেশে ‘লিটন ট্রেডিং’র শো-রুম উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় উদ্বোধন করেন বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী যশোর মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান লিটন। তিনি অতিথিদের নিয়ে ফিতা কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। এ প্রতিষ্ঠানে টায়ার, ব্যাটারিসহ সকল প্রকার লুব্রেকেটিং ওয়েল পাইকারি ও খুচরা বিক্রয় করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান বাবলু, ভারপ্রাপ্ত সাধারণ সাধারণ সম্পাদক বদরুজ্জামান, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র যুগ্ম সম্পাদক এজাজ উদ্দিন টিপু, যশোর মিনিবাস মালিক সমিতির সভাপতি মুসলিম উদ্দিন পাপ্পু, সহ-সভাপতি গোলাম মাওলা, জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রহমান বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা, পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ শাহিনুর রহমান ঠান্ডু ও সাধারণ সম্পাদক বাপ্পি। আরো উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক এবং ব্যবসায়ীক নেতৃবৃন্দ। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
