নিজস্ব প্রতিবেদক
যশোরের বেশির ভাগ অঞ্চলে আজ শুক্রবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ অথবা লোডসেডিং চলবে। শনিবারও একই অবস্থা থাকবে। ওজোপডিকো যশোর-১ অঞ্চল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এছাড়া আগামী ৩০ মার্চ পর্যন্ত প্রত্যেক শুক্র ও শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই অবস্থা চলমান থাকবে। বিদ্যুৎ বিভাগের বিভিন্ন গ্রিডের উপকেন্দ্রের উন্নয়নমূলক কাজের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ওজোপাডিকো কর্তৃপক্ষ।
বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন জানিয়েছেন, ৩০ মার্চ পর্যন্ত ৪টি শুক্রবার ও ৪টি শনিবার পাওয়া যাবে। প্রত্যেক শুক্র ও শনিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অঞ্চলভেদে বিদ্যুতের গ্রিডের কাজ চালানো হবে। এ সময় যে অঞ্চলে কাজ চলবে সেই অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। একটানা কোথাও বন্ধ রাখা হবে না। কিছু সময় পরপর দিনের বেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে রাতের বেলায় একটানা বিদ্যুৎ সরবরাহ থাকবে। এই সময় গ্রাহকের সাময়িক সমস্যা হতে পারে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
