নিজস্ব প্রতিবেদক : আগামী ৭ নভেম্বর যশোর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৪ নভেম্বর যশোরে আসা উপলক্ষে প্রস্তুতি নিতে এ সভার আহ্বান করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার। এসভা থেকে সমাবেশের স্থান নির্ধারণ হবে বলে জানানো হয়েছে। গতকাল দৈনিক কল্যাণে সমাবেশের স্থান হিসেবে ঈদগাহ ময়দানের নাম লেখা হলেও সেটা সঠিক নয়। মূলত বর্ধিত সভায় নেতৃবৃন্দ স্থান চূড়ান্ত করবেন।
এদিকে যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা। এতে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর চাচতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম এমপি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হকের। সভায় যশোরের ৬ এমপি, জেলা আওয়ামী লীগের সকল সদস্য, সব উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র, জেলা পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক বর্ধিত সভায় অংশ নেবেন।
এদিকে দলটির সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও বসে নেই। প্রধানমন্ত্রীর সমাবেশকে মহাসমাবেশে রূপ দিতে জোর প্রস্তুতি শুরু করেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পাড়া-মহল্লা থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে ব্যানার-ফেস্টুন আর দৃষ্টিকাড়া তোরণ নির্মাণের মাধ্যমে যশোর শহরকে উৎসবের নগরীতে পরিণত করার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ