প্রেস বিজ্ঞপ্তি
যশোর পৌর পার্কে গত ৭ এপ্রিল (মঙ্গলবার) যশোর ব্লাড ফাউন্ডেশন তাদের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা, দোয়া, উপহার বিতরণ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানটি “যুবকরাই লড়বে, সোনার বাংলা গড়বে” এই উজ্জীবিত স্লোগানকে সামনে রেখে সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে টেকনোলজিস রফিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাবিক হোসেন সাহস, সাবেক সদস্য সচিব মোঃ আল আমিন হোসেন মুকুল এবং বর্তমান সদস্য ফাহিম, তানহা মল্লিক, সিমন, তারমিন, সাঈদ, মিকাইল, নাফি, মেহেরাব, গালিব, ইয়ামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ সেবায় যুবসমাজের অংশগ্রহণ অতীব গুরুত্বপূর্ণ। রক্তদান ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির পাশাপাশি যুবকেরাই দেশের উন্নয়নে নেতৃত্ব দেবে, এমনই প্রত্যাশা প্রকাশ করেন তারা। অনুষ্ঠানের সমাপনীতে কেক কাটা হয় এবং সকল উপস্থিতিকে ছোট ছোট উপহার প্রদান করা হয়।
যশোর ব্লাড ফাউন্ডেশন-এর এই উদযাপন যুবসমাজের মধ্যে স্বেচ্ছাসেবার মনোবল জাগিয়ে তুলেছে এবং আগামী দিনের জন্য নতুন উদ্যমের বার্তা প্রদান করেছে।
সর্বশেষ
- আগামী সপ্তাহে বাংলাদেশিদের জন্য ভারতীয় মেডিকেল ও বিজনেস ভিসা চালু
- যশোর পৌর উদ্যানে বর্ষবরণের ৫০ বছরের মাইলফলকে উদীচী
- যশোর ব্লাড ফাউন্ডেশন-এর দ্বিতীয় বার্ষিকী উদযাপন
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ–সংক্রান্ত সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী বিল পাস
- যশোর জেলা যুবদলের বহিষ্কৃত সাবেক নেতা এস্কান্দারের বিরুদ্ধে সাইবার মামলা
- বাবা, আপনার জীবনটাই এক যুদ্ধ-আর আমরা সেই বিজয়ের উত্তরাধিকার
- দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলা আজ ৭৫-এ পা দিলেন
- বেনাপোল বন্দর : শুল্ক ফাঁকির সিন্ডিকেটে শীর্ষ কর্মকর্তাদের নাম জড়িত!
