লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্প-২০২২ অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া উপজেলা পরিষদ হল রুমে বৃহস্পতিবার বেলা ১১টায় অনুষ্ঠিত ক্যাম্পে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মৌসুমী রাণী মজুমদার, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ শেখ আবু হেনা মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিনা খাতুন, পৌরসভার প্যানেল মেয়র-৩ রাজিয়া সুলতানা, পৌর কাউন্সিলর খালেদা জামান, সাংবাদিক সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া পৌর প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হাসান শিমুল প্রমুখ। ল্যাকটেটিং মাদার সহায়তা প্রকল্পের অধীন ভাতাভোগীদের হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এ ক্যাম্পে পৌর এলাকার ১২০জন ভাতাভোগী ল্যাকটেটিং মাদার অংশ নেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ