এস এম মিজানুর রহমান, শ্যামনগর
যমুনা পুনঃখননের নামে সরকারের কয়েক কোটি টাকা পানিতে যাওয়ার উপক্রম হয়েছে বলে দাবি আসংখ্য ফেসবুুক ব্যবহারকারীদের। যমুনার দুপাশে বসবাসরত নিম্নবিত্ত ও অসহায় পরিবারগুলো স্থাপনা অপসারণ করা হলেও বিত্তবান এবং প্রভাবশালীদের অবৈধ স্থাপনা অক্ষত থাকছে বলে সমালোচকদের দাবি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শ্যামনগর থেকে কাকশিয়ালী নদী পর্যন্ত প্রায় ১৫.৯ কিলোমিটার যমুনা পুনঃখনন কাজ গত জানুয়ারি থেকে শুরু হয়। ৩ কোটি ৯১ লাখ টাকার পনি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ইউনুস এন্ড ব্রাদার্স নামে প্রতিষ্ঠান কাজটি করছে। আগামী ৩১ মে প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও শ্যামনগরের চন্ডিপুর থেকে নকিপুর মহা শ্মশানঘাট পর্যন্ত কাজ তেমন কোন আগ্রগতি নেই।
বিলাল মোড়ল নামের একজন তার টাইম লাইনে লিখেছেন ‘আদি যমুনার অকাল মৃত্যুতে আমরা শোকাহত, ওপারে ভাল থেকো যমুনা’। একইভাবে এমডি নুরুজ্জামান নামের একজন তার আইডিতে রক্ষা পাওয়া একটি অবৈধ স্থাপনার ছবি দিয়ে লিখেছেন ‘শ্যামনগরের যমুনা খালের উপর নির্মিত ব্যক্তিগত গোল চত্ত্বর কত টাকা বাঁচিয়ে দিল কর্তৃপক্ষ, প্রশ্ন সাধারণ মানুষের।’ সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি মাহাবুব ইলাহী নুরুজ্জামানের পোস্টে মন্তব্য করেছেন ‘কত টাকার বিনিময়ে রক্ষা পেল’। একই পোস্টে রাজু মোল্যা লিখেছেন গোলঘর যদি না ভাঙে তাহলে কেমন খাল খনন সেটা বোঝা যাচ্ছে ভাই।
ধর্ম দাস নামের এজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন ‘যমুনা তার রূপ ফিরে পাক, অবৈধ স্থাপনা নিপাত যাক, জলাবদ্ধতার হোক নিরসন, জনগণ পাক আস্থা অর্জন। এসকে আরিফুল নামের একজন লিখেছেন ‘সব থেকে বেশি দুর্নীতি শ্যামনগরে’। ‘সকল ধান্ধাবাজি বন্ধ হোক, যমুনা নদী উদ্ধার হোক’- কথাগুলো লিখেছেন তপন কুমার মন্ডল। এছাড়া মারুফ হোসেন মিলন তার ফেসবুকে লিখেছেন, যমুনা নিয়ে লেখা বন্ধ করার জন্য অবৈধ স্থাপনার মালিকরা টাকা দিয়ে আমাকে কিনতে না পারায় বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জিএম জাহাঙ্গীর ফারুক লিখেছেন, কাটবে যমুনা, কারো রেকর্ডের জায়গা নয়, তাহলে অসুবিধা কোথায়।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
