মারুফ রায়হান, মাগুরা
মাগুরা কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু।
তিনি মেলার সফলতা কামনা করে আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের আহ্বান জানান। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও র্যালিতে অংশগ্রহণ করেন। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ উল-হাসান সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস- চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিনতি রানী দত্ত্ব ও সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির।
এ মেলা চলবে ১০ মে পর্যন্ত। মেলায় বিভিন্ন ধরনের কৃষিপণ্য ও কৃষি সামগ্রী স্থান পাচ্ছে।
সর্বশেষ
- যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’সহ দুইজন আটক
- রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
- সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে : প্রতিমন্ত্রী অমিত
- আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো
- এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন সাবিহা ও সামিহা
- যশোরের যৌনপল্লিতে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
