চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় আপন বড় ভাইয়ের ছুরিকাঘাতে শিহাব হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিহাব উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর পশ্চিমপাড়া গ্রামের কাতার প্রবাসী মহিদুল ইসলামের ছেলে। ঘটনার পর অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) পালিয়ে গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, মহিদুলের তিন ছেলে মধ্যে মেজো শিহাব। সোমবার দুপুরে গ্রামের এক প্রতিবেশির বাড়িতে অনুষ্ঠানে (মৃতের চল্লিশা) খেতে যাওয়ার জন্য বড় ভাই সুমনের বাইসাইকেল নিয়ে যান তিনি। খাওয়ার দাওয়াত শেষে বাড়ি ফেরার পর বাইসাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। একপর্যায়ে উত্তেজিত সুমন কোমর থেকে একটি ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন। এতে শিহাব মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শিহাবের মা তারা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বাইসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছিল, দূর থেকেই টের পেয়েছিলাম। কাছে যেতে যেতেই দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
নিহতের মামা শুকুর আলী বলেন, ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে আমাকে বলল, ‘মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, নাহলে আমি বাঁচব না।’ দ্রুত স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসি।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন বলেন, নিহতের পিঠের বামদিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। অভিযুক্ত সুমন পলাতক রয়েছে। তাকে আটকে আমরা অভিযান শুরু করেছি। তিনি আরও বলেন মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
