নিজস্ব প্রতিবেদক
জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে ১ শতাংশ বরাদ্দের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। শুক্রবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই কর্মসূচির আয়োজন করে। এসময় সভাপতিত্ব করেন জোটের সহসভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু ও অ্যাড. আমিরুর রহমান হিরু। সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক সানায়ার আলম খান দুলু। বিকেল সাড়ে চারটা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সাধারণ পথচারীরাও হাতে হাত ধরে অংশ নেয়। সাংস্কৃতিক সংগঠনগুলো নিজ নিজ সংগঠনের ব্যানারসহ মানববন্ধনে অংশ নেয়।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
