নিজস্ব প্রতিবেদক
অধ্যাপক ডা. হারুন আল রশীদকে সভাপতি এবং ডা. মো. জহিরুল ইসলাম শাকিলকে মহাসচিব করে বিএনপিন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন করা হয়েছে। পাশাপাশি ৫৭ সদস্যের উপদেষ্টা পরিষদও গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে চিকিৎসক সমাজের বিভিন্ন পর্যায়ের সিনিয়র ও তরুণ নেতৃত্বকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের নীতিনির্ধারকদের মতে, চিকিৎসকদের অধিকার প্রতিষ্ঠা, স্বাস্থ্যখাতের সংস্কার এবং জনগণের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই এ কমিটির মূল অঙ্গীকার।
মঙ্গলবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ড্যাবের ২৭৬ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জানানো হয়েছে।
পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কেনান। মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। কমিটিতে যুগ্ম মহাসচিব পদ পেয়েছেন যশোরের সন্তান সাবেক ভিপি ডা. আব্দুল্লাহ আল মামুন। কোষাধ্যক্ষ হয়েছেন ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. এ কে এম খালেকুজ্জামান দিপু। তথ্যপ্রযুক্তি, সমাজকল্যাণ, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, সাহিত্য, গবেষণা, আন্তর্জাতিক ও নারীবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে চিকিৎসকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ৯ অগাস্ট ড্যাবের সম্মেলনে সরাসরি ভোটে হারুন আল রশীদ সভাপতি এবং জহিরুল ইসলাম শাকিল মহাসচিব নির্বাচিত হন। পূর্ণাঙ্গ কমিটি ছাড়াও ৫৭ সদস্যের একটি উপদেষ্টা পরিষদও অনুমোদন দিয়েছে বিএনপি।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
