সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার নগরঘাটায় স্বামী গোলাম মোড়লকে শ্বাসরোধ করে হত্যাকারী স্ত্রী রেহেনা ও প্রেমিকসহ জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী। রোববার সকাল ১০টায় পাটকেলঘাটা থানার ত্রিশ মাইলে খুলনা-সাতক্ষীরা মহাসড়কে সাবেক ইউপি সদস্য আবুল কালাম মোড়লের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য ফারুক হোসেন, অটো রাইস মিল মালিক আবুল কালাম আজাদ, আলতাফ হোসেন, ওমর আলী, নিহত গোলামের বড় ছেলে নাজিম হোসেন সাগর, ছোট ছেলে সাব্বির হোসেন, মাসুমবিল্লাহ বাচ্চু, এরশাদ হোসেন মোড়ল, ইসমাইল হোসেন, নিহতের ভাইজি বৃষ্টি আক্তার, নিহতের বোন খাদিজা সুলতানা প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, এঘটনায় জড়িত খুনিদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। পিতৃ হত্যার দায়ে মায়ের ফাঁসির দাবিতে দুই সন্তান পিতার হত্যাকারী মা ও তার প্রেমিকসহ হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়েছেন।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ