নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। শনিবার রাতে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এর আগে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক হয়েছিলেন দেলোয়ার হোসেন খোকন।
নির্বাচন কমিশন সূত্র মতে, শহরের আলমগীর সিদ্দিকী হলে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬১৬ ভোটের মধ্যে ১৫০১ ভোট কাস্ট হয়েছে। এরমধ্যে সভাপতি পদে ১৮ ভোট নষ্ট হয়েছে।
সভাপতি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ৭৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিজানুর রহমান খান ৬৬৩ ও মারুফুল ইসলাম মারুফ পেয়েছেন ৭৩ ভোট।
সাংগঠনিক সম্পাদকের তিন পদে চারজন প্রার্থী ভোটে অংশ নেন। রবিউল ইসলাম ১৩৪১, মনির আহমেদ বাচ্চু ৮৪৫ ও শেখ শহিদুল বারী রবু ৭২০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। কাজী আজম ৭১২ ভোট পেয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১০ টায় দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ।
সর্বশেষ
- ঝিকরগাছার অঘোষিত যুবরাজ ‘ভাবির দেবর’
- Wild io Login No Deposit Thrills Await
- Steady_growth_around_the-crash-casinos-ca_ca_for_extreme_wins
- Online Casinos ohne OASIS: Die Top-Bonusstrategien für 2026 im Überblick
- Spelplezier_van_eenvoudige_keuzes_naar_actie_via_baloo-bets-netherlands_nl
- Inside the Duel Casino game lobby: slots and live casino 2026
- An Honest Player Look at Vegasnows In Number 36 – 2026
- Fabulous_journeys_await_dodging_traffic_in_the_addictive_game_chickenroad_challe
