নিজস্ব প্রতিবেদক
যশোরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের অভিযোগে এক পরিবারের তিনজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার রাতে মামলাটি করেছেন যশোর সদর উপজেলার আরবপুর মোড়ের মৃত গোলাম মোস্তফার ছেলে সেলিম রেজা বিশ্বাস। আসামিরা হলেন একই এলাকার মৃত ইকবাল হোসেন মিনুর ছেলে সুজন, সুজনের মা সুফিয়া খাতুন ও বোন রুনা খাতুন।
মামলায় বাদী উল্লেখ করেন, আসামিরা তাদের প্রতিবেশী। তারা কোয়েল পাখি লালন পালন করেন। কিন্তু তা ঠিকমত পরিচর্যা করে না। এতে করে পরিবেশ দূষিত হয়। একই সাথে এলাকায় দুর্গন্ধ ছড়ায়। এ বিষয়ে তাদেরকে সতর্ক করলেও তারা শোনে না। এমনকি নানা ধরণের হুমকি ধামকি দেয়। সর্বশেষ গত ১৫ জানুয়ারি সকালে তার সন্তানকে নিয়ে সকালে বাড়ি থেকে মোটর সাইকেলে বের হয়। বাশপট্টি এলাকায় পৌঁছালেই আসামিরাসহ অজ্ঞাত আরও কয়েকজন লাঠি নিয়ে তার উপর হামলা চালায়। এসময় মোটরসাইকেল ভাংচুর করে ও তার পকেটে থাকা ২৫ হাজার ৭শ’ টাকা লুট করে নিয়ে যায়।
সর্বশেষ
- বিদ্যুৎ সাশ্রয় : সারাদেশে রাত ৮টার মধ্যে সব দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত
- ইফার বই বিক্রয় সহকারী নজরুল কোটিপতির রহস্য কী ?
- এসএসসিতে নকল ঠেকাতে কঠোর যশোর শিক্ষা বোর্ড
- হেঁটে হেঁটে প্রধানমন্ত্রীর তদারকি
- জ্বালানিতে প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার : প্রতিমন্ত্রী অমিত
- রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস পদ্মা নদীতে পড়ে গেল, যাত্রীর উদ্ধারে অভিযান শুরু
- ২৫ মার্চ গণহত্যা দিবসে দেশব্যাপী এক মিনিট ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি
- ইরান যুদ্ধে কূল-কিনারা পাচ্ছেন না ট্রাম্প, খুঁজছেন বের হওয়ার পথ
