নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বেজপাড়া বনানী রোডের আলোচিত স্বেচ্ছাসেবক লীগের নেতা আসাদুজ্জামান ওরফে বুনো আসাদ হত্যা মামলার দুই আসামি চঞ্চল আহমেদ ও আশিকুর রহমান আকাশ বৃহস্পতিবার আদালতে আত্মসমর্পণ করেছেন। এ সময় আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পলাশ কুমার দালাল তাদেরকে কারাগারে পাঠানোর এই আদেশ প্রদান করেন।
আসামি চঞ্চল আহমেদ বেজপাড়া বনানী রোডের আক্কাস আলীর ছেলে এবং আশিকুর রহমান আকাশ একই এলাকার খোকন শেখের ছেলে।
উল্লেখ্য, গত বছরের ৮ নভেম্বর রাতে নাজির শংকরপুর সাদেক দারোগার মোড়ের নুরুন্নাহার হোমিও হল নামে একটি ওষুধের দোকানের সামনে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর জখম হন বুনো আসাদ। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুনো আসাদ। এ ঘটনায় তার ভাই সাহিদুর রহমান চারজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন।
সর্বশেষ
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
