এসএম মিজানুর রহমান, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী যশোরেশ্বরী কালী মন্দিরটি জাতীয়করণ ও আন্তর্জাতিক তীর্থ ক্ষেত্র হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন এলাকাবাসী। এলাকার সনাতন ধর্মাবলম্বীরা প্রধানমন্ত্রীর কাছে আবেদনে এই দাবির পাশাপাশি মন্দিরের সম্পত্তিগুলো সাধারণের ব্যবহারে কালী মন্দিরের নামে রেকর্ড করারও দাবি জানিয়েছেন। একই সাথে মন্দিরের সম্পত্তি ও অর্থ আত্মসাৎকারী মন্দিরের স্ব-ঘোষিত ভুয়া মালিকদ্বয় ও তার দোসরদের দ্রুত বিচার এবং নবগঠিত আহবায়ক কমিটি যাতে সুষ্ঠভাবে মন্দির পরিচালনা করতে পারে সে জন্য আবেদনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কাছে আবেদনে বলা হয় ‘পবিত্র পুরান মতে সতী মায়ের ৫১ খন্ডের ০১ খন্ড এখানে পড়েছিল। যা একান্ন পিঠের এক পিঠ এই ঐতিহাসিক কালী মন্দির’। যা ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বাংলাদেশ সফরকালে এই মন্দিরে এসে পূজা দিয়ে প্রতিষ্ঠা করে গেছেন ঐতিহাসিকভাবে এটি সার্বজনীন ‘যশোরেশ্বরী কালী মন্দির’।
আবেদনে আরো বলা হয়, উপজেলার ঈশ্বরীপুর মৌজার বিভিন্ন দাগের সম্পত্তি মন্দির শ্রেণিভুক্ত এবং এসব সম্পত্তি হিন্দু জনসাধারণের জন্য ব্যবহার্য হিসেবে এসএ খতিয়ানভুক্ত। তদুপরিও মন্দিরের জমি ভুয়া নামে রেকর্ড করাসহ পার্শ্ববর্তী বাস্তু, ডাঙ্গা ও পুকুরসহ অন্যান্য দাগের জমিগুলো মন্দিরের কাজে ব্যবহার হওয়া স্বত্বেও ওই সব সম্পত্তি স্থানীয় সুরেন্দ্র নাথ রেকর্ড করে নেন। এই স্বঘোষিত সেবাইতদ্বয়, মন্দিরের মালিক নন। বেআইনিভাবে মন্দিরের সম্পদ, সরকারি অনুদান ও ভক্তদের নিত্য দিনের প্রণামী, দক্ষিণা, দান ও সোনার গহনাসহ কোটি কোটি টাকার সম্পদ আত্মসাৎ করে মন্দিরের কোন উন্নয়ন না করে নিজেরা ভোগ বিলাস করছে। আবেদনে এসব অপরাধ তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানানোর পাশাপাশি নতুন আহবায়ক কমিটিকে দায়িত্ব পালনের পাশাপাশি মন্দিকে জাতীয় ও অন্তর্জাতিক স্বীকৃতি দানের জন্যও বলা হয়েছে।
সর্বশেষ
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
