সাতক্ষীরা জেলা প্রতিনিধি
তীব্র তাপদাহে পুড়ছে দেশ। তারপরে চলছে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং। ফলে বৃষ্টি না থাকায় নাভিশ্বাস উঠেছে সাতক্ষীরাসহ গোটা দেশের কর্মজীবী মানুষের। গরমের তীব্রতায় অসুস্থ হয়ে পড়ছে বৃদ্ধ ও শিশুরা। জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় বৃষ্টির জন্য ইস্তেস্কা নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা শহরের মুনজিতপুরস্থ কেন্দ্রীয় একাডেমি মসজিদ চত্বরে এই ইস্তেস্কা নামাজ আদায় করা হয়। সাতক্ষীরা সদর উপজেলার পরানদহা মাদ্রাসার মহাতামিম হাফেজ রবিউল ইসলাম এর ইমামতিতে নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। নামাজ শেষে বৃষ্টির জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ জানিয়ে দোয়া করা হয়।
এর আগে ইস্তেস্কা নামাজে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়ে সোমবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরে মাইকিং করা হয়। মাইকিংয়ে বলা হয় খরতাপ ও তাপদাহ থেকে মুক্তি পেতে মহান আল্লাহর দরবারে বৃষ্টি কামনায় মঙ্গলবার সকাল ৯টায় সাতক্ষীরা কেন্দ্রীয় একাডেমী মসজিদ চত্বরে সালাতুল ইস্তেস্কা অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসল্লিকে এ সালাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানানো হয়।
সর্বশেষ
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
