নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানা ও অভয়নগর থানার পুলিশ আলাদা অভিযোগে মোট ২৮ জনকে আটক করেছে। এর মধ্যে বেনাপোলে ১৩ জন এবং অভয়নগরে ১৫ জন রয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশ যাদের আটক করেছে তারা হলো, মানকিয়া উত্তরপাড়ার ফারুক হোসেন (২৩), মিন্টু মিয়া (৩৫), সাদিপুর দুলিয়া রোডের জাহিদুল ইসলাম, সাদিপুর ঘেয়াঘাট পাড়ার মিজানুর রহমান, ভবেরবেড় পূর্বপাড়ার হাসান (৩০), ভবেরবেড় গ্রামের নাসরুল ইসলাম (৩৩), ভবেরবেড় পশ্চিমপাড়া রিপন, মানকিয়া উত্তরপাড়া জাহিদুর ওরফে জাহিদুল ইসলাম (২৯), ভবেরবেড় পশ্চিমপাড়া টুটুল শেখ (৩২), সাদিপুর গ্রামের সাইদুল ইসলাম (৪০), মানকিয়া উত্তরপাড়ার আব্দুল করিম (৫২), বড় আঁচড়ার সুমন ওরফে হাসেন (২৪)। এছাড়া ঝিকরগাছার কৃষ্ণ নগর গ্রামের ওমর লাইচের ছেলে নাহিদ হাসানকে (২০) ৩ বোতল মদসহ আটক করা হয়। আটকৃতদের সকলের বিরুদ্ধে থানায় নানা ধরনের মামলা ও অভিযোগ রয়েছে।
এদিকে অভয়নগর থানা পুলিশ যাদের আটক করেছে তারা হলো, বুইকারা ড্রাইভারপাড়ার অহিদুল ইসলাম, ধাপাদি গ্রামের তরিকুল ইসলাম (২২), নওয়াপাড়ার জুয়েল গাজী, বর্নি গ্রামের সোহরাব শেখ, বুইকারা গ্রামের নাজমুল হোসেন, নারগিস বেগম, গুয়াখোলা গ্রামের রেশমা খাতুন, বুইকারা (আল হেলাল স্কুল সংলগ্ন সাহিদা বেগম, লক্ষীপুর (সারের মিলের পাশে) মাহাবুর বিশ্বাস, লক্ষীপুর দক্ষিণ রাজন স্টোর ভাঙ্গা গেট সারের মিলের সামনের ফারুক মল্লিক, লক্ষীপুর গ্রামের কাজী মোহাম্মদ সোহাগ, চলিশিয়া গ্রামের মঙ্গল দাস, ধোপাদি চটপটি হাউজ বালিয়াডাঙ্গ গ্রামের নাজিম উদ্দীন, হিদিয়া গ্রামের রবিউল ইসলাম এবং বুইকারা ড্রাইভারপাড়ার অহিদুল ইসলাম।
