নিজস্ব প্রতিবেদক
যশোরে ‘মোবাইল গেম’ খেলার জন্য টাকা না পেয়ে অভিমানে জিহাদ হোসেন (১৯) নামে এক তরুণ আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার ইছালী ইউনিয়নের নোঙ্গরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্র মতে, সকালে জিহাদ তার বাবা কামরুল হোসেনের কাছে ‘মোবাইল গেম’ খেলার জন্য টাকা চান। বাবা টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি অভিমান করে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সর্বশেষ
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
