নিজস্ব প্রতিবেদক
যশোরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা দুটি পৃথক মামলায় নয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে কোতোয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ঝুমঝুমপুরের সাগর শেখ, মিন্টুর মোড়ের ফয়সাল বেপারী, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মামুন ওরফে লেটা মামুন, পুরাতন কসবার কাজী মহিউদ্দিন, খালধার রোডের রবিউল ইসলাম ও মিশকাত খান হিমেল, মণিরামপুরের আমিনপুর গ্রামের আবুল কালাম আজাদ, যশোর সদরের ছোট শেখহাটির রুবেল হোসেন এবং নতুন খয়েরতলার রাজিব হাসান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর ভোরে যশোর শহরের লালদীঘিরপাড় মাইকপট্টি মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হয়ে সরকারবিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় ২ নভেম্বর সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়। মামলাটির তদন্তে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
অন্য মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৬ জুন রাতে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয় মাঠে নাশকতার পরিকল্পনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সমবেত হন। এ সময় তাঁরা বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে কার্যালয়ে থাকা ছবি, ব্যানার, পোস্টার, চেয়ার-টেবিলসহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আরও তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক নয়জনকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সর্বশেষ
- ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে যশোরে তুমুল বৃষ্টি, জনজীবনে ভোগান্তি
- যশোরে নিষিদ্ধ আওয়ামী লীগের ৯ নেতাকর্মী আটক
- পরাজিত শক্তির রক্তপিপাসা থামেনি, প্রতিরোধে মাঠে থাকবে বিএনপি : রিজভী
- যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা, চালক দগ্ধ
- নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, দুই নেতা নিহত
- ‘পলাতক নেত্রী’ জনগণের বাড়িঘর জ্বালানোর নির্দেশ দিয়েছেন: প্রধানমন্ত্রী
- ভৈরব বাঁচাতে ঊষা পথ দেখিয়েছেন, এবার দায়িত্ব নেওয়ার পালা সবার
- ভৈরব নদ বাঁচানোর লড়াইয়ে ডা. ঊষার পাশে স্বেচ্ছাসেবক দল
