নিজস্ব প্রতিবেদক
যশোরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে হামলা, বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় মহিলা আওয়ামী লীগের নেত্রী নাসিমা সুলতানা মহুয়া (৩৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে শহরের ঘোপ এলাকা থেকে তাঁকে আটক করা হয়। পরে বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক নাসিমা সুলতানা মহুয়া যশোর শহরের পালবাড়ী গাজীরহাট রোড এলাকার কর্নেল সোহরাব আলীর মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা ১১টার দিকে যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে আটক করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ওই দিন আওয়ামী লীগ-সমর্থিত একদল সশস্ত্র ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র, আগ্নেয়াস্ত্র, বোমা ও জিআই পাইপ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করে। এ সময় তারা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের হত্যার চেষ্টা চালায় এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। পরে লাঠিসোঁটা ও জিআই পাইপ দিয়ে মারধর এবং ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকজনকে আহত করা হয়।
পুলিশের দাবি, মামলাটির প্রাথমিক তদন্তে নাসিমা সুলতানা মহুয়ার সংশ্লিষ্টতার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সর্বশেষ
- যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় আ.লীগ নেত্রী মহুয়া কারাগারে
- আয়াতুল কুরসি লেখা নেকলেসে বিপাকে কারিনা!
- সময়ের সেতুতে প্রাচীন ভারতীয় জ্ঞান ও সাহিত্য
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে যশোরে রাজপথে গণপ্রতিরোধের ঘোষণা
- যশোরের স্বাস্থ্যসেবায় নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- নিষিদ্ধ ছাত্রলীগের সহিংস কর্মসূচি, অবরোধের নামে সহিংসতা, আগুনে ঝরল প্রাণ
- প্রকৃতির নৈসর্গিক পরিবেশে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো গ্র্যান্ড ওপেনিং
- নওয়াপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান ৯ নেতা
