কল্যাণ রিপোর্ট : যশোরে যৌতুকের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে আকিমুল ইসলাম (৪০) নামে এক জনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) নিলুফার শিরিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর বিচারক দণ্ডিতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দন্ডিত আকিমুল ইসলামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার নায়ড়া গ্রামে। নিহত হালিমা খাতুনের বাবার বাড়ি শার্শা উপজেলার পুটখালি গ্রামে।
স্পেশাল পিপি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, দন্ডিত আকিমুল ইসলাম যৌতুকের দাবিতে তার স্ত্রী হালিমা খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো। এজন্য হালিমা খাতুন বিভিন্ন সময় পিতার কাছ থেকে টাকা এনে স্বামীকে দিতেন। সর্বশেষ আকিমুল ১৫ লাখ টাকা যৌতুক দাবি করে। ২০১৩ সালের ৩১ মে হালিমা খাতুন তার পিতার কাছ থেকে এক লাখ টাকার একটি চেক এনে দেন। আকিমুল দাবিকৃত টাকা না পেয়ে হালিমাকে মারপিট করে। এতে অন্তঃসত্ত্বা হালিমা মারা যান। এরপর আকিমুল ও তার পরিবারের লোকজন হালিমার মরদেহ ফেলে পালিয়ে যায়। প্রতিবেশিদের কাছ থেকে বিষয়টি জেনে হালিমার বাড়ির লোকজন পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করেন। পরে হালিমার পিতা লিয়াকত আলী, আকিমুল ইসলামের নামে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর ঝিকরগাছা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্ত শেষে থানার এসআই কামাল হোসেন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত সাক্ষিদের সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আকিমুল ইসলামকে দোষী সাব্যস্ত করে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।
সর্বশেষ
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
- অনিয়মে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার
- চৌগাছায় এইচএসসি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
- বকচর-নীলগঞ্জ সড়ক এখন মরণফাঁদ, গর্ত আর জলাবদ্ধতায় চরম জনদুর্ভোগ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি