নায়েবে আমীর বেলাল হুসাইন ও আবু জাফর সিদ্দিকী, নতুন সেক্রেটারি গোলাম কুদ্দুস
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য ২২ সদস্যবিশিষ্ট জেলা কর্মপরিষদ গঠন করা হয়েছে। এতে জেলা সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন মুহাম্মদ গোলাম কুদ্দুস। নায়েবে আমীরের দায়িত্ব পেয়েছেন বেলাল হুসাইন ও অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী।
শুক্রবার সকালে যশোর জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত জেলা শুরা সম্মেলনে নতুন কর্মপরিষদ গঠন করা হয়। জেলা আমীর অধ্যাপক গোলাম রছুল এমপির সভাপতিত্বে সম্মেলনে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
নবগঠিত কর্মপরিষদে চারজন সহকারী সেক্রেটারি মনোনীত হয়েছেন। তাঁরা হলেন মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান, অধ্যাপক মনিরুল ইসলাম ও নূর-ই-আলী নূর মামুন।
মুহাম্মদ গোলাম কুদ্দুস প্রথমবারের মতো জেলা সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন। এর আগে তিনি সহকারী সেক্রেটারি ছিলেন। গত মেয়াদে সেক্রেটারির দায়িত্ব পালন করা অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী এবার নায়েবে আমীর হয়েছেন। বেলাল হুসাইনও পুনরায় নায়েবে আমীর মনোনীত হয়েছেন। সহকারী সেক্রেটারি পদে মাওলানা রেজাউল করিম, অধ্যাপক শামসুজ্জামান ও অধ্যাপক মনিরুল ইসলাম পুনরায় দায়িত্ব পেয়েছেন। প্রথমবারের মতো এ পদে এসেছেন নূর-ই-আলী নূর মামুন। এর আগে তিনি অফিস সম্পাদকের দায়িত্বে ছিলেন।
কর্মপরিষদের অন্যান্য সদস্য হলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, মাস্টার রেজাউল করিম, অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অ্যাডভোকেট গাজী এনামুল হক এমপি, অধ্যাপক আবুল হাশিম রেজা, মাওলানা আরশাদুল আলম, অধ্যাপক জয়নাল আবেদীন, অধ্যাপক মুনির আক্তার, আবু মাহদী, মাওলানা আব্দুস সমাদ, আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক মোক্তার আলী এমপি, খন্দকার রশিদুজ্জামান রতন, অধ্যাপক নজরুল ইসলাম হান্নান ও মাওলানা গোলাম মোরশেদ।
এর আগে গত ৫ নভেম্বর যশোর জেলা কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে অঞ্চল পরিচালক মোবারক হোসেন পুনর্র্নিবাচিত জেলা আমীর অধ্যাপক গোলাম রছুলকে শপথবাক্য পাঠ করান।
শুরা সম্মেলনে বক্তব্যে জেলা আমীর অধ্যাপক গোলাম রছুল বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করেছে। বিশেষ করে গোপালগঞ্জ ও আশপাশের জেলাগুলোতে মানুষের জানমালের ক্ষতি করা হচ্ছে। খুন, জখম, অগ্নিসংযোগ ও লুটপাটের মতো কর্মকাণ্ড চালিয়ে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার সুযোগ নেই। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমনে তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
