নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ শিক্ষক সমিতি যশোর সদর উপজেলা শাখার (অধ্যক্ষ মুহাম্মদ কামরুজ্জামান প্রুপ) সম্মেলন স্থানীয় সিসিটিএস অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আহসান হাবীব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা শিক্ষা অফিসার একেএম গোলাম আযম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মজিদ। সদর উপজেলা শিক্ষক সমিতির সহ সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জমিয়াতুল মুদারেসীর কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাওলানা নূরুল ইসলাম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য আছাহাবুল গাজী, রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক বিএম জহুরুল পারভেজ, আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসীন আলী প্রমুখ। পরিচালনা করেন নিউটাউন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরাইয়া শিরিন ও হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসাদুজ্জামান। আলোচনা শেষে ছাতিয়ানতলা- চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুর রহমানকে সভাপতি ও ফুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিউল আলিমকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সর্বশেষ
- যশোরে ভোটকেন্দ্রে হামলার মামলায় আ.লীগ নেত্রী মহুয়া কারাগারে
- আয়াতুল কুরসি লেখা নেকলেসে বিপাকে কারিনা!
- সময়ের সেতুতে প্রাচীন ভারতীয় জ্ঞান ও সাহিত্য
- নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের বিরুদ্ধে যশোরে রাজপথে গণপ্রতিরোধের ঘোষণা
- যশোরের স্বাস্থ্যসেবায় নতুন দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
- নিষিদ্ধ ছাত্রলীগের সহিংস কর্মসূচি, অবরোধের নামে সহিংসতা, আগুনে ঝরল প্রাণ
- প্রকৃতির নৈসর্গিক পরিবেশে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো গ্র্যান্ড ওপেনিং
- নওয়াপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান ৯ নেতা