নিজস্ব প্রতিবেদক
অভয়নগরে ট্রেনের ধাক্কায় মহাকাল স্কুল এন্ড কলেজের নৈশ প্রহরী মাসুম সরদার (৩৮) নিহত হয়েছেন। শুক্রবার সকালে বেনাপোলগামী ট্রেনের ধাক্কায় ট্রাক ট্রার্মিনালের কাছে রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
মহাকাল স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক আবুল হাসান জানান, শুক্রবার সকাল ৭ টায় মাসুম সরদার মোটরসাইকেল যোগে ভাঙ্গাগেট থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নৈশ প্রহরী মাসুম সরদার উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খালেক সরদারের ছেলে। নওয়াপাড়া রেলওয়ের স্টেশনে দায়িত্বরত হাবিলদার এনামুল হক জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
