নিজস্ব প্রতিবেদক
গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় যশোরে বিএনপি ও অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে তাঁর জানের সাদকা হিসেবে এতিমখানায় ছাগল দান করা হয়েছে। সোমবার সদর উপজেলা এবং পৌর সদরের বিভিন্ন কুরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এমিতখানায় জানের সাদকা হিসেবে ছাগল দান করা হয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম এবং দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত কুরআন শিক্ষার প্রতিষ্ঠান ও এতিমখানায় গিয়ে ছাগল দান করেন। সদর উপজেলা বিএনপির উদ্যোগে নওয়াপাড়া ইউনিয়নের দারুল উলুম মহিউস সুন্নাহ মাদ্রাসা, ফতেপুর ইউনিয়নের ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসা ও এতিমখানা, যশোর নগর বিএনপির উদ্যোগে বকচর জামিয়া কুরআনিয়া মাদ্রাসা, রেলস্টেশন ও দড়াটানা মাদ্রাসা, জেলা যুবদলের উদ্যোগে হুশতলা মাঠপাড়া ফজলুল উলুম বাগে জান্নাত কওমী মাদ্রাসা, শংকরপুর ছোটনের মোড় মোহাম্মাদীয়া আজিজিয়া মাদ্রাসা ও এতিমখানা, জেলা মহিলা দলের উদ্যোগে ঢাকা রোড নিয়ামতিয়া জামিয়া কওমি মহিলা মাদ্রাসায় সদকা হিসেবে ছাগল দান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সম্পাদকমন্ডলীর সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্য সচিব আনসারুল হক রানা, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ।
সর্বশেষ
- রোটারি ক্লাব অব যশোর মিড সিটির কলার হ্যান্ডওভার সম্পন্ন, নতুন নেতৃত্বে রাকিবুল আলম
- নালিয়া-ধানঘাটা সড়কের নতুন কার্পেটিং নষ্ট করে ভিডিও? যশোরে ঠিকাদারের পাল্টা অভিযোগ
- বেনাপোলে শুল্ক ফাঁকির সিন্ডিকেটের অভিযোগ, রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধে ঘুষে পণ্য ছাড়ের দাবি
- ৬ নবজাতক মৃত্যুর এক মাস : আদ-দ্বীনের অবহেলা স্পষ্ট, সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন
- যেকোনো মূল্যে বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা সংসদে প্রধানমন্ত্রীর ঘোষণা
- মায়ের কোলের ঋণ শোধ হলো লাথি-ঘুষিতে!
- ফিরল ভ্রমণের পথ, চাঙা হওয়ার অপেক্ষায় সীমান্ত বাণিজ্য
- ভারতীয় পর্যটন ভিসা চালু, নতুন নিয়মে আবেদন যেভাবে
