গৌরীঘোনা কেশবপুর: ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে কেশবপুর উপজেলার গৌরীঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় ইউনিয়নের জিরো পয়েন্ট বাজার আওয়ামী লীগ কার্যলয়ে ডা. অরুন কুমার দের সভাপতিত্বে ও ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সিরাজুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, সাংগঠনিক সম্পাদক হাসেম আলী শেখ, মোস্তাফিজুর রহমান কাজল, দীপংকর পাল দীপু। অন্যদের মধ্যে বক্তৃতা করেন, ইউপি সদস্য এসএম আফজাল হোসেন, আব্দুল মালেক ফকির, নেপাল চন্দ্র হোড়, গাজী সফিউর রহমান, প্রভাষক জাহাঙ্গীর হোসেন ফকির, ইউপি সদস্য সরদার জিয়াউর রহমান, জিএম সিদ্দিকুর রহমান, কুমারেশ পাল, মোসলেম উদ্দিন ফকির, ইউপি সদস্য বিশ্বজিৎ কুমার মল্লিক, পঙ্কজ চক্রবর্তী, কাজী হামিদুর রহমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক অলোক চক্রবর্তী ,যুগ্ম আহবায়ক মাহাবুর রহমান, জয়নাল আবেদীন মিঠু প্রমুখ।