তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সুস্থ ও সুন্দর জীবনের জন্য, নিরাপদ মানসম্মত পণ্য- প্রতিপাদ্য স্লোগানকে সামনে নিয়ে তালায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২২ পালিত হয়েছে। তালায় উপজেলা প্রশাসনের আয়োজনে, দিবসটি উপলক্ষে ১৫ মার্চ সকালে একটি র্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিব সরদার, জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়াদ্দার, তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর ও জেএসডি নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে