নিজস্ব প্রতিবেদক
যশোরের বসুন্দিয়ায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম খান ওরফে ‘মিস্টারকে’ আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। শনিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটক জাহাঙ্গীর আলম খান বসুন্দিয়ার জগন্নাথপুর খানপাড়া এলাকার শওকত আলী খানের ছেলে।
বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোফাজ্জেল হোসেন জানান, গত ৬ জুন রাত দেড়টার দিকে জঙ্গলবাঁধাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করেন। একপর্যায়ে তারা স্লোগান দিতে দিতে বিদ্যালয় মাঠের পশ্চিম পাশে অবস্থিত বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির দলীয় কার্যালয়ে যান।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে গিয়ে তারা কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় কার্যালয়ে থাকা বিভিন্ন রাজনৈতিক নেতার ছবি, ব্যানার, পোস্টার, চেয়ার ও টেবিল ভাঙচুর করা হয়। একই সঙ্গে কার্যালয়ের মালামাল লুট এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় থানায় মামলা করা হয়। ওই মামলায় জাহাঙ্গীর আলম খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. মোফাজ্জেল হোসেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সর্বশেষ
- বসুন্দিয়ায় যুবলীগ নেতা ‘মিস্টার’ আটক, কারাগারে
- হুমকি থেকে হত্যা, ‘পেরেক’ আল আমিন মামলায় ‘ব্ল্যাক আলামিন’ আটক
- সীমান্ত পেরিয়ে ফিরল ছয় কফিন, এক স্বজনের শেষ বিদায় কলকাতায়
- পিকেএসের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
- চলে গেছেন রুকুনউদ্দৌলাহ, রেখে গেছেন এক অমলিন আলোর পথ
- মানুষের গল্প বলা এক সাংবাদিক রুকুনউদ্দৌলাহ
- সাংবাদিক রুকুনউদ্দৌলাহর প্রথম মৃত্যুবার্ষিকী আজ
- ২৫৫ ভোটে জয়, দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল
