কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় বাবার সঙ্গে পুকুরে গোসল করতে গিয়ে ঘরে ফেরা হলো না দেড় বছরের শিশু তুবার। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে উদ্ধার করা হলো শিশু তুবার লাশ। উপজেলার কয়লা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তুবা স্থানীয় স্বাস্থ্যকর্মী কামাল হোসেনের দ্বিতীয় সন্তান।
কলারোয়া থানার এএসআই শামসুর রহমান জানান, কলারোয়ার কয়লা গ্রামে বাবার সঙ্গে পুকুরে গোসল করতে যায় শিশু কন্যা তুবা। পরে বাবা গোসল থেকে উঠে ভাবেন মেয়ে ঘরে চলে গেছে। বাড়ি গিয়ে তুবাকে না পাওয়ায় খুঁজতে থাকেন। এক পর্যায়ে শিশু তুবাকে পুকুরে ভাসতে দেখেন। পরে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি সদস্য আলমগীর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশের পুকুরে বাবার সঙ্গে গোসল করতে যায় ছোট্ট মেয়ে তুবা। গোসল করে কামাল হোসেন বাড়িতে এলেও মেয়ে বাড়িতে আসেনি। খোঁজাখুঁজির পর তুবাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। তুবার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। বুধবার সকাল ১০টার দিকে শত শত শোকার্ত গ্রামবাসী তুবার দাফনকাজ সম্পন্ন করেন। এদিকে এ ঘটনার পর থেকে বাবা কামাল হোসেন ও তুবার মা’কে অসুস্থ হয়ে পড়তে দেখা যায়।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
