নিজস্ব প্রতিবেদক
মণিরামপুরে ভাংচুর ও বিস্ফোরক মামলায় আলোচিত উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চুসহ আত্মসমর্পণকারী ৩ আসামিকে জেলহাজতে প্রেরণ করেছে আদালত। আজ বৃহস্পতিবার বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাশেদুর রহমান জামিন শুনানি শেষে এই আদেশ দিয়েছেন।
অপর আসামিরা হলেন, একই উপজেলার জুড়ানিপুর গ্রামের আব্দুল কুদ্দুস ও হাকোবা গ্রামের শওকত আলীর ছেলে আজিম হোসেন।
মামলার বিবরণে জানা গেছে, মণিরামপুর পৌর যুবদলের আহবায়ক হাকোবা গ্রামের মিজানুর রহমানের হাকোবা মোড়ে এমএম পোল্ট্রি এন্ড ফিস নামে দোকান আছে। তিনি গত ১০ ফেব্রুয়ারি রাতে দোকানে ছিলেন। রাত সাড়ে ১০ টার দিকে একদল সন্ত্রাসী অস্ত্র-সস্ত্র নিয়ে তার দোকানে হামলা করে। এ সময় হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশে দোকানের মধ্যে দুইটি বোমা নিক্ষেপ ও ভাংচুর করে। এই ঘটনায় মিজানুর রহমান পরদিন আওয়ামী লীগের ২৫ নেতাকর্মীকে আসমি দিয়ে ভাংচুর ও বিস্ফোরক আইনে মণিরামপুর থানায় মামলা করেন। এ মামলায় বাচ্চুসহ অপর তিন আসামি দীর্ঘদিন ধরে পলাতক থেকে পুলিশি গ্রেপ্তার এড়াতে আদালতে আত্মসর্পণ করে জামিন আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন।
সর্বশেষ
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামায়াত সকাল সাড়ে ৭টায়
- আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা, দেখে নিন একনজরে
