মাগুরা প্রতিনিধি
আওয়ামী লীগ মাগুরা জেলা শাখার নব গঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের নবায়ণ ও সদস্য সংগ্রহ এবং প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় দিনান্ত ক্লাবে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের এমপি ড. বীরেন শিকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নির্মল চ্যাটার্জী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ শরিফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু নাসির বাবলু, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খুরশীদ হায়দার টুটুলসহ জেলা আওয়ামী লীগের অন্যান্য নেতা ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।
পরিচিতি সভা থেকে নেতারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
সর্বশেষ
- যুবলীগ নেতা ‘দাঁতাল বাবু’সহ দুইজন আটক
- রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
- সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হতে পারে : প্রতিমন্ত্রী অমিত
- আর্জেন্টিনার ‘জামাই’ হলেন রোনালদো
- এসএসসিতে জিপিএ-৫ পেল জমজ দুই বোন সাবিহা ও সামিহা
- যশোরের যৌনপল্লিতে এইচআইভি ঝুঁকি বাড়লেও সুরক্ষায় ঘাটতি
- এক বছরেও মুছে যায়নি শূন্যতা : দৈনিক কল্যাণে আজও ফিরে আসে সাগরের স্মৃতি
- জাবির ট্র্যাজেডি : ২৪ প্রাণের মৃত্যুর বিচার আজও অধরা
