নিজস্ব প্রতিবেদক
মারপিট ও টাকা দাবির অভিযোগে দুই ছেলের বিরুদ্ধে যশোর আদালতে মামলা করেছেন এক পিতা। সোমবার মণিরামপুরের পারখাজুরা গ্রামের আমিনুর রহমান এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শম্পা বসু অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো, মামলার বাদী আমিনুর রহমানের দুই ছেলে রুবেল ও সোহেল।
মামলার অভিযোগে জানা গেছে, আমিনুর রহমান দীর্ঘদিন বিদেশে থেকে বাড়ি ফিরে এসে পাকা ঘর তৈরি করে বসবাস করছেন। আসামিরা বেশ কিছুদিন ধরে তার বাড়ি ও মাছের জমি তাদের নামে লিখে দেয়ার জন্য চাপ দিয়ে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় দুই ছেলে ৫০ লাখ টাকা দাবি করে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। এ নিয়ে বিরোধের জের ধরে ১৫ জানুয়ারি সন্ধ্যায় আসামিরা তার পিতার কাছে জমি দাবি করলে দিতে অস্বীকার কলে তাকে মারপিট করে। চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে দুই ছেলে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসায় ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
সর্বশেষ
- নাতনিকে ইভটিজিংয়ের প্রতিবাদ, কুপিয়ে হত্যা নানাকে
- প্রেমের বিয়ে, চার মাসের সংসার, শেষে স্ত্রীর রক্তে রঞ্জিত ঘর
- যশোরে শীর্ষ সন্ত্রাসী ‘খোঁড়া কামরুল’ গ্রেপ্তার
- ঝুঁকিপূর্ণ পল্লী বিদ্যুতের খুঁটি, আতঙ্কে বর্মণপাড়ার ১৩ পরিবার
- “ভয় পাবেন না”— হামলার শিকার ছাত্রনেতা রাশেদের পরিবারকে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
- যশোরে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অনি আটক, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
- ‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান, হজের মূল আনুষ্ঠানিকতায় লাখো মুসল্লি
- জিমের পাশে প্রতিমন্ত্রী অমিত, ফিরতে চান সবুজ মাঠে
